১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

বাবার বিরুদ্ধে অপপ্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা হাসান আল বান্না। রোববার (১৪ জুন) রাতে নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসান আল বান্না মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দের ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল বান্না বলেন, তার বাবা মদন বাজারে অবস্থিত ‘মেসার্স রওশনা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। প্রায় দেড় বছর আগে মদন বাজারের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী নাসিম খান ভবন নির্মাণের জন্য প্রতিষ্ঠানটি থেকে প্রায় দেড় লাখ টাকার নির্মাণসামগ্রী নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি পাওনা অর্থ পরিশোধ করেননি বলে দাবি করা হয়।

তিনি জানান, সম্প্রতি প্রতিষ্ঠানের ম্যানেজার নাজমুল হাসান পাওনা টাকা পরিশোধের তাগিদ দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কয়েকটি গণমাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশেরও অভিযোগ তোলেন।

হাসান আল বান্না আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল এখনো ঘোষণা হয়নি। তাই নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক প্রতিপক্ষকে কেন্দ্র করে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বাস্তব ভিত্তি নেই। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল রফিকুল ইসলাম আকন্দের রাজনৈতিক জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান এবং প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

মরক্কোর সঙ্গে ড্র করে হতাশায় বিশ্বকাপ শুরু ব্রাজিলের

14 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাবার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬