১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটি করপোরেশনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরের অবৈভাবে অন্তত শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

আজ (সোমবার) দুপুরে নগরের মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এই অভিযান চালান।

সূত্র জানায়, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে অবৈভাবে অন্তত শতাধিক দোকান করে দখলে রেখেছিল প্রভাবশালী একটি চক্র। এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও অবৈধ স্থাপনা করে জায়গা দখল করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের দীর্ঘ সতর্কতা শেষে উচ্ছদ অভিযান চালায় সিটি করপোরেশন। এ সময় খনন যন্ত্র দিয়ে কনক্রিটের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল হাসান, আরিফুল ইসলাম, জাকির হোসেন, নাহিদ হাসান খান, শিরিন সুলতানা, ফৌজিয়া নাজনীনসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, বাস স্ট্যান্ডে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে স্থাপনা করে জায়গা দখল করে রাখা হয়েছিল, কিন্তু এসবের কোন কাগজপত্র নেই| সেগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আগামীদিনেও এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গুজব ও অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালকসহ ১২ জন নিহত

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ সিটি করপোরেশনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পোষ্টের সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬