১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনিকাণ্ডে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আঠারবাড়ি স্টেশন-সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়া সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই বিকল্প ইঞ্জিনের মাধ্যমে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে। এরপরই ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে হুক সংযুক্ত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গুজব ও অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালকসহ ১২ জন নিহত

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

পোষ্টের সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬