০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)-এর ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলোর অংশগ্রহণে একটি ব্যবসায়িক পর্যালোচনা (বিজনেস রিভিউ) সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের মিটিং রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি এবং ড. মোহাম্মদ বজলুল করীম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ময়মনসিংহ অঞ্চলের ৯টি শাখার ম্যানেজার, অপারেশন ম্যানেজার ও ইনভেস্টমেন্ট অফিসারগণ এই ব্যবসায়িক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে শ্রেণিকৃত বিনিয়োগ (খেলাপি ঋণ) আদায়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা সম্প্রসারণ এবং রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপর জোর দেওয়া হয়।

এছাড়া, শ্রেণিকৃত বিনিয়োগ আদায় প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাসমূহ সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাসমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সোশ্যাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০২:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬