ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও মোটরসাইকেল মহড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘তরুণ যদি সজাগ হয়,মাদক সেবন আর নয়’__ এই প্রতিপাদ্যে আজ শুক্রবার ( ৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মোটরসাইকেল মহড়ায় পৌর শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।
মাদক বিরোধী র্যালি ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, প্রচার সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল্লাহ সুমন প্রমুখ।
র্যালিতে প্লেকার্ড প্রদর্শন করে ও বিক্ষোভের স্লোগানে স্লোগানে জামায়াত নেতারা বলেন,’ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘অ্যাকশন অ্যাকশন,মাদকের বিরুদ্ধে ডাইকের অ্যাকশন’, ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’, ‘জীবনকে ভালোবাসো,মাদকমুক্ত জীবন গড়ো’, ‘মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোলো’, ‘মাদককে না বলুন’।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 






















