‘এক দেশ, এক QR লেনদেন—Bangla QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি শ্যামগঞ্জ উপশাখা।
বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে বাজারে Bangla QR বিতরণ, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। ডিজিটাল আর্থিক সেবার প্রসার, নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে Bangla QR ব্যবহারের মাধ্যমে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ হুমায়ুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রতিমা রাণী বণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি শ্যামগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ইশতিয়াক রেজা। এ সময় ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিবেদক 






















