০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকার আলোচিত মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

২০১৩ সালে ময়মনসিংহের ভালুকায় দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় দিয়েছে আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন

স্পেশাল জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন।

তিনি বলেন, রায়ে মামলার দুই আসামি মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রতিপক্ষের হামলায় ভালুকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং নিহতের স্বজনরা। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে এসিড–সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে নতুন উদ্যোগ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

15 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকার আলোচিত মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

পোষ্টের সময় : ০৩:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬