০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রী – সন্তানকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

  • RA
  • পোষ্টের সময় : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩৫৮ ভিউ :

গাজীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।

রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে নাজমুল প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা হলেও কর্মহীন অবস্থায় শ্বশুরবাড়ির এক কক্ষে পরিবারসহ থাকতেন এবং নিয়মিত নেশাগ্রস্ত থাকতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান, কিন্তু পরদিন সকাল সাড়ে ৬টার সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজীপুরে স্ত্রী – সন্তানকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

পোষ্টের সময় : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫