০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে বাসে ৯০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ৬০ বছরের জামাল

ময়মনসিংহের শ্যামগঞ্জে দুর্গাপুরগামী একটি বাসে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ জামাল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৮ আগস্ট) জালশুকা-কুমুদগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি দল জালশুকা-কুমুদগঞ্জ এলাকায় অবস্থান নেয়। পরে ময়মনসিংহ থেকে দুর্গাপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে জামালের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জামাল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের সুরুজ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শম্ভুগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে দুর্গাপুরের শিবগঞ্জে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জে বাসে ৯০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ৬০ বছরের জামাল

পোষ্টের সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬