০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ জানিয়ে যা বললেন মৎস্যজীবী সমিতির সম্পাদক

নেত্রকোনার মদনে বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বুধবার (১২ আগস্ট) মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, গত ৯ আগস্ট বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ১০ আগস্ট কয়েকটি জাতীয় দৈনিকে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি এর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি অভিযোগ করেন, একটি মহল সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এসব সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদে জলমহাল ইজারার আড়ালে চাঁদাবাজি এবং ইজারাকৃত জলমহলের সীমানার বাইরে সাধারণ কৃষিজমি থেকে হাঁসের খামারি ও শামুক আহরণকারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, উপজেলার ‘ছাঁড়িয়ার বিল’ ও ‘বরদাইর’-এর একাংশ মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা পেয়েছে। সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি সরকারি নীতিমালা অনুসরণ করে নির্দিষ্ট জলমহল থেকে মাছ আহরণের অনুমোদন নিয়েছেন। ইজারাকৃত জলমহলের বাইরে কোথাও থেকে মাছ সংগ্রহ করেননি এবং ব্যক্তিগত বা সাধারণ কৃষিজমি থেকে জোরপূর্বক কোনো ধরনের চাঁদা আদায় করেননি।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব সংবাদ প্রকাশের কারণে তাঁর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের ভবিষ্যতে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ জানিয়ে যা বললেন মৎস্যজীবী সমিতির সম্পাদক

পোষ্টের সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬