০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) হালুয়াঘাট পৌর শহরের হোটেল ইমেক্সে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এহসান ট্রাভেলসের নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আল-এহসান ট্রাভেলসের হালুয়াঘাট শাখার প্রধান মোঃ সাব্বির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-এহসান ট্রাভেলসের চেয়ারম্যান মো. ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আরজ আলী, হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মির্জা জহিরুল ইসলাম, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, হালুয়াঘাট পৌর জামায়াতের সভাপতি মাওলানা আছাদুজ্জামান নূর,হাজী আনোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল-এহসান ট্রাভেলসের হালুয়াঘাট শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের ভ্রমণ ও বিদেশযাত্রাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে। প্রতিষ্ঠানটি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাহকদের সেবা প্রদান করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, আল-এহসান ট্রাভেলস শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মানুষের প্রয়োজন ও প্রত্যাশা পূরণের একটি বিশ্বস্ত সেবামাধ্যম হিসেবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

হালুয়াঘাটের মানুষকে যেন ভ্রমণ, টিকিট, ভিসা ও সংশ্লিষ্ট সেবার জন্য দূরে যেতে না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ব্যবসার মূল শক্তি শুধু মুনাফা নয়; বিশ্বাস, সততা, স্বচ্ছতা ও ভালো ব্যবহারই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই আল-এহসান ট্রাভেলসের প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা থাকবে।

বিশেষ করে যারা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাবেন, তাদের জন্য সঠিক তথ্য, প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপদ ও সুন্দর সেবা নিশ্চিত করাকে আমরা গুরুত্ব দেব। আমি আশা করি, হালুয়াঘাটের মানুষ আল-এহসান ট্রাভেলসকে আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে পাশে থাকবেন। আপনাদের পরামর্শ ও সহযোগিতাই আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। পরে উপস্থিত অতিথি ও সুধীজনদের নিয়ে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

পোষ্টের সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬