০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি হালুয়াঘাট অটোবাইক সমিতির সাধারণ সম্পাদকের

হালুয়াঘাট অটোবাইক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আনিস খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার এবং তার বিরুদ্ধে নেওয়া কথিত সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে হালুয়াঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিস খান অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা চুরির অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে আনিস খান তার বক্তব্যে বলে, আমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত ও অভিযোগ প্রচার করা হয়েছে, তা যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে করা হয়নি। ফলে এসব প্রচারণা নিয়ে অটোবাইক সমিতির সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য প্রচার করা অনৈতিক ও দুঃখজনক এবং অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া মানহানিকর সিদ্ধান্ত প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি হালুয়াঘাট অটোবাইক সমিতির সাধারণ সম্পাদকের

পোষ্টের সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬