১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন বৃদ্ধ আব্দুর রউফ ও তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের সোনা মিয়ার স্ত্রী ফন্নু বেগমের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ চলে আসছে। এ নিয়ে ফন্নু বেগম ও তাঁর ছেলে তোতা মিয়া তাঁদের সঙ্গে শত্রুতা করে আসছেন।

তিনি বলেন, গত ১৮ আগস্ট রাতে ফন্নু বেগমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর ছেলে তোতা মিয়ার একটি অটোরিকশা পুড়ে যায়। এরপর থেকেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আব্দুর রউফ আরও অভিযোগ করেন, তাঁকে ফাঁসানোর হুমকি দিয়ে তাঁর কাছ থেকে দুই শতাংশ জমি লিখে নেওয়ার দাবি করা হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনায় হয়রানি বন্ধে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের জন্য বকশীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফের ছেলে হাফিজুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়লা থেকে সম্পদ: নকলা পৌরসভার বর্জ্যে মিলছে জৈব সারের নতুন সম্ভাবনা

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

পোষ্টের সময় : ১১:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬