০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ফুলবাড়িয়ায় এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটি থেকে ১৪ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হত্যা মামলার আসামিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে শনিবার (২২ আগস্ট) ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নবী হোসেনসহ আরও কয়েকজন। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, গত ৭ আগস্ট ঘোষিত আহ্বায়ক কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে। তাদের দাবি, কমিটি গঠনের আগে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ বলেন, বিতর্কিত কমিটির প্রতিবাদেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফুলবাড়িয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মনজুরুল হক মামুন। তাঁর দাবি, সবার সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে। অন্য কোনো দলে যোগ দেওয়া কিংবা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ফুলবাড়িয়ায় এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

পোষ্টের সময় : ০৭:১৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬