বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের নবনিযুক্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।
রোববার (২৩ আগস্ট) তিনি হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফির স্থলাভিষিক্ত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের সময় নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানীকে ফুল দিয়ে বরণ করে নেন হল ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় হল ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানীর নেতৃত্বে হলের আবাসিক পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও অনুকূল পরিবেশ নিশ্চিত হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামার মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
বাকৃবি প্রতিনিধি 























