১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮ বছরের ইতিহাস, স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য। জনকল্যাণই বিএনপির লক্ষ্য এবং জনগণই বিএনপির ক্ষমতার উৎস। দেশি-বিদেশি অশুভ শক্তি বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা করলেও জনগণের সমর্থন ও ভালোবাসায় দলটি আজ অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অপ্রতিরোধ্য ও অজেয় শক্তিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ মানুষের আয়-রোজগার বৃদ্ধিতেও সরকার কাজ করছে। জনগণের জীবনমানের উন্নয়ন, আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ অর্থনীতি, প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থাকে তছনছ করে গেছে। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে সবকিছু পুনর্গঠন করতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি এ খাতে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণেও বর্তমান সমস্যা তৈরি হয়েছে। বিএনপি সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করতে চায় না; বরং সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করছে।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে প্রিন্স বলেন, ছয় মাস বয়সী বিএনপি সরকারকে বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য দায়ী করে লংমার্চের কর্মসূচি দেওয়া হয়েছে। এ কর্মসূচি জনদুর্ভোগ আরও বাড়াবে। জ্বালানি সংকটের মধ্যে শত শত গাড়িতে হাজার হাজার লিটার তেল-গ্যাস ব্যবহার করে লংমার্চ করলে সংকট আরও তীব্র হতে পারে। তিনি বিরোধী দলের প্রতি এমন অবিবেচনাপ্রসূত ও হঠকারী কর্মসূচি প্রত্যাহার করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

সার সংকট প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন কৃত্রিম সার সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার সুযোগ কেউ না পায়। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করতে হবে। পর্যাপ্ত সার মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ সার বিক্রি করলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আসছে ৫ হাজার মার্কিন নাবিক, আতঙ্কে থাইল্যান্ডের যৌনকর্মীরা

স্বনির্ভরতার শিকড় থেকে প্রযুক্তিনির্ভর কৃষি: বিএনপির ৪৮ বছর ও বাংলাদেশের ভবিষ্যৎ

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির ৪৮ বছরের ইতিহাস, স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র: প্রিন্স

পোষ্টের সময় : ০১:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬