০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলায় দুই ক্যাটাগরিতে সেরা ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ আলম

এক মাসেই দুটি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এএসআই (নিঃ) মো. শাহ আলম। জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তিনি। কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে পৃথক দুটি ক্যাটাগরিতে সম্মান স্মারক দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে এএসআই শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মো. মিজানুর রহমান।

জেলা পুলিশ সংশ্লিষ্টরা জানান, আগস্ট মাসে দায়িত্ব পালনে শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ দুটি সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে এএসআই শাহ আলম বলেন, “এ স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। পুলিশের একজন সদস্য হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “এএসআই শাহআলমের এ অর্জন থানার জন্য গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন বলে আমরা আশাবাদী।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড 

বসতঘরের নিচে মিলল ১৯০ পিস ইয়াবা, কেন্দুয়ায় মাদক কারবারি গ্রেফতার 

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ জেলায় দুই ক্যাটাগরিতে সেরা ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ আলম

পোষ্টের সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬