১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যার আসামী সোহাগ গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (২১) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৬) কে তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সোহাগ মিয়া উপজেলার সোনাকান্দি গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।

তিনি বলেন, হুমায়ুন কবীর হত্যা মামলার আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। মঙ্গলবার গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গৌরীপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। যথাযথ আইনি প্রক্রিয়াশেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১২ জুন গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের চায়ের দোকানের বাকির অভিযোগে স্থানীয় বাদল ও রাশেদকে টাকা দেয়ার জন্য চাপ দেয়। পরে হুমায়ুন কবীর বাড়িতে যাওয়ার সময় সোনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল আহবায়ক

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যার আসামী সোহাগ গ্রেফতার

পোষ্টের সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬