১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ(১০ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াসকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

জানা গেছে, গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাঁচাশি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে না পেয়ে পরে তাঁকে ঈশ্বরগঞ্জ পৌর বাজার থেকে

গ্রেপ্তার করা হয়। পিয়াস ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, পিয়াস ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঈশ্বরগঞ্জ থানার ২০২৫ সালের ১২ নভেম্বরের ৮ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল আহবায়ক

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা পিয়াস গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬