০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, দুই শিশুসহ আহত ৭

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ সাত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার মৃত এবাদুল ফকিরের ছেলে।

আহতরা হলেন—তাড়াইলের তানিয়া আক্তার (২৫), তার দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের মোস্তানিক (৩০) ও ইমন (১৯), ধর্মপাশার ইব্রাহিম (৩৫) এবং ঈশ্বরগঞ্জের নুরুল হক (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তায় যাওয়ার পথে ভাটিসাভার এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, পিকআপ চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে সাবেক ২ এমপির বাড়িসহ ৬ উপজেলায় হামলা-আগুন, ট্রেনেও নাশকতা

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, দুই শিশুসহ আহত ৭

পোষ্টের সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬