০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির নামে অগ্নিসংযোগকারীদের কঠোর হস্তে দমন করা হবে: এমপি লিটন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ছোট ছোট শিশুদের দিয়ে আন্দোলনের নামে জানমালের ক্ষতি করা, সরকারি সম্পদ নষ্ট করা, বাড়িঘর ও বাসে আগুন লাগানো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। তবে নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে হবে, তারপর না হয় রাজনীতি করবে।

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। মিছিলের সামনে কোনো নেতাকে দেখতে পাওয়া যায় না। বিভিন্ন গ্রুপ নিজেদের অবস্থান দেখানোর জন্য ভাড়াটিয়া লোকদের দিয়ে মিছিল, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিযোগিতায় নেমেছে। এসব কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে এসব কর্মকাণ্ড মোকাবিলা করে প্রশংসিত হয়েছে। এ ব্যাপারে সরকারি ও বিরোধী সব দল একমত হয়েছে যে, আমরা এই পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করব।

এ সময় ত্রিশালবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। ত্রিশাল উপজেলা একটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সহিংসতামুক্ত উপজেলা। আপনারা এখানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে ত্রিশালের সহাবস্থানের রাজনৈতিক পরিবেশ নষ্ট করবেন না। ত্রিশালের আপামর জনতা তা কখনোই মেনে নেবে না।

তিনি বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা ও বাসে আগুন লাগানো কোনো আন্দোলন নয়। অরাজনৈতিক কর্মকাণ্ড করলে রাজনীতিবিদ হিসেবে আমার কিছু করার নেই। নৈরাজ্য হলে মামলা হবে এবং নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, আমি ত্রিশালবাসীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছোট ছোট শিশুদের কাজে লাগিয়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করা কোনো রাজনীতি নয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে সাবেক ২ এমপির বাড়িসহ ৬ উপজেলায় হামলা-আগুন, ট্রেনেও নাশকতা

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাজনীতির নামে অগ্নিসংযোগকারীদের কঠোর হস্তে দমন করা হবে: এমপি লিটন

পোষ্টের সময় : ০৯:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬