নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কেন্দুয়া পৌরশহরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন ও বিএনপি নেতা মজনু রহমান খন্দকার প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপসহ বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ ধরনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেন্দুয়া প্রতিনিধি 



















