০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১৮০ দিনের অর্জন পর্যালোচনায় বাকৃবিতে ছাত্রদলের কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘নির্বাচনী ইশতেহার-২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত নির্বাচনী ইশতেহার-২০২৬-এর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের ১৮০ দিনের অর্জন ও অগ্রগতি পর্যালোচনা করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম এবং নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব।

কর্মশালায় নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন, সরকারের ৬ মাসের অর্জন ও অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেতন নেতৃত্ব, দায়িত্বশীল কর্মপরিকল্পনা, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান বলেন, ‘রাজনীতি শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনীতির প্রকৃত সার্থকতা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন, জবাবদিহিতা এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করাই হোক আগামীর রাজনীতির মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সচেতন নেতৃত্ব, দায়িত্বশীল কর্মপরিকল্পনা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাই পারে একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করতে। প্রতিশ্রুতির মূল্যায়ন হোক, অর্জনের পর্যালোচনা হোক, আগামীর পথচলা হোক আরও সুদৃঢ়।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স

২০ টাকা টোলের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরকারের ১৮০ দিনের অর্জন পর্যালোচনায় বাকৃবিতে ছাত্রদলের কর্মশালা

পোষ্টের সময় : ১০:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬