১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী সরকারী সফরকালে ৩০ প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদানের চেক হস্তান্তর, ৫ ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং হালুয়াঘাটে ময়মনসিংহ জেলা পরিষদের সম্পদ ও বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন। দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০ টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দকৃত ৪৫ লক্ষ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন। ২০২৫-২৬ অর্থ বছরের ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব,এডিপি সাধারণ ও বিশেষ বরাদ্দের তহবিল থেকে এসব বরাদ্দ দেয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তরের এই অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি হাতেম আলী, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে জনস্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। পরিষদের কার্যক্রমকে গতিশীল, দৃশ্যমান এবং প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন,জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। জেলা পরিষদকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে উপজেলা পর্যায়ে এসে উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হচ্ছে এবং উন্নয়ন প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বরাদ্দকৃত অর্থের সঠিক ও সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার আহ্বান জানান। হালুয়াঘাট সফরকালে আজ ক্যান্সার, কিডনি,লিভারের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী সহ অন্যান্যদের ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন। এবং এমরান সালেহ প্রিন্স সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের অগ্রাধিকার বাস্তবায়ন এবং জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়নে মনিটরিং করার আহ্বান জানান।

এছাড়াও বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

পোষ্টের সময় : ১১:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬