১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ টাকা টোলের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার

নেত্রকোনার মদন পৌরসভায় ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে আব্দুল বারেক (৮৫) নামের এক জুলাইযোদ্ধাকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে মদন-কেন্দুয়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর নাতি আরিফুল ইসলাম (২২) ও নাতির স্ত্রী অন্তঃসত্ত্বা বকুলা আক্তার আহত হন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারান।

আটক আতিকুল ইসলাম (১৯) পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ঘটনার পর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দোষীদের আইনের আওতায় আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার সড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। টোল আদায়ের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন। সোমবার ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা অসুস্থ জুলাইযোদ্ধা আব্দুল বারেক ও তাঁর নাতি আরিফুল ইসলাম আহত হন। পরে তাঁদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

আহত আরিফুল ইসলাম জানান, সিএনজি চালকের কাছে ২০ টাকা দেওয়ার মতো খুচরা টাকা ছিল না। তাঁর কাছে মাত্র পাঁচ টাকা ছিল। পরে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টোল দিতে বলা হয়। কিন্তু যাত্রীদের কাছেও খুচরা টাকা ছিল না। এদিকে টাকা না দিলে সিএনজি ছাড়তে রাজি হচ্ছিলেন না টোল আদায়কারীরা। একপর্যায়ে আরিফুল টোল আদায়কারীকে এক হাজার টাকার একটি নোট দেন। ওই টাকা নিয়ে টোল আদায়কারী অন্যত্র সরে যাচ্ছিলেন। পরে তাঁর নানা সিএনজি থেকে নেমে টাকা ফেরত বা এ বিষয়ে জানতে চাইলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত বারেক মিয়ার গ্রামের বাড়ি চানগাঁও ইউনিয়নের চকপাড়ায় গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে সেখানে শোকের মাতম চলছে।

নিহতের স্ত্রী সাজিদা আক্তার বলেন, ‘আমরা খুবই গরিব মানুষ। জুলাই আন্দোলনের সময় আমার স্বামীর একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর থেকে তিনি সংসারের কোনো কাজ করতে পারতেন না। জুলাইযোদ্ধা হিসেবে সরকার থেকে ১৫ হাজার টাকা ভাতা পেতেন। সেই টাকা দিয়েই কোনোভাবে সংসার চলত। আমার একজন এতিম নাতিকেও লালন-পালন করতে হয়। এখন কীভাবে সংসার চলবে, জানি না। যারা বিনা দোষে আমার স্বামীকে এভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

ঘটনার পর স্থানীয় লোকজন টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এক ভিডিওবার্তায় বলেন, ‘আমি ইউএনও ও ওসি সাহেবকে একটি মেসেজ দিয়েছি। মেসেজ দেওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো দলীয় ব্যক্তি, তাঁর গ্রামের কেউ কিংবা আত্মীয়স্বজন জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২০ টাকা টোলের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার

পোষ্টের সময় : ১১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬