০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত তিন সাংবাদিক

ময়মনসিংহ প্রেসক্লাবের অতিথি কক্ষে এক সাংবাদিককে মারধর, গলা চেপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রেসক্লাবের ভেতরে এমন ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক এম.এ হোসাইন বিনয়। তিনি গ্রিন টেলিভিশনের ব্যুরো চিফ হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগ অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের অতিথি কক্ষে অবস্থান করছিলেন বিনয়। এ সময় অভিযুক্তরা তাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় ৩ নম্বর অভিযুক্ত মো. বাবুল হোসেন অন্যদের উদ্দেশে তাকে ‘জীবনের তরে শেষ করে দেওয়ার’ নির্দেশ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর অভিযুক্তরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত মো. আব্দুল কাইয়ুম তার চুলের মুঠি ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষের দেয়ালে মাথার পেছনে সজোরে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে মেঝেতে পড়ে গেলে ২ নম্বর অভিযুক্ত মহি উদ্দিন আহম্মেদ তার বুকের ওপর চড়ে বসে দুই হাতে গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হওয়ার উপক্রম হয় বলে দাবি করেন বিনয়। তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে সাংবাদিক নেতারা এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শুধু মারধর বা হত্যাচেষ্টার অভিযোগই নয়, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা তাকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন বলেও অভিযোগ করেছেন বিনয়। এমনকি থানায় মামলা করলে তাকে ও তার পরিবারের সদস্যদের সুযোগমতো হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগকারী দাবি করেন, ঘটনার সময় সেখানে উপস্থিত একাধিক সাংবাদিক বিষয়টির প্রত্যক্ষদর্শী। এ ছাড়া প্রেসক্লাবের অতিথি কক্ষসহ ঘটনাস্থল সিসিটিভি ক্যামেরার আওতাধীন থাকায় ফুটেজ যাচাই করলেই ঘটনার প্রকৃত চিত্র উঠে আসতে পারে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক এম.এ হোসাইন বিনয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত তিন সাংবাদিক

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত তিন সাংবাদিক

পোষ্টের সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬