০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার-৩

ধনবাড়ীতে গ্রেপ্তার তিনজন। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের কর্মী সবুজ নূর আলম পাপন ও অপর মামলার দুই আসামী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম শহিদুল্লাহ জানান, সোমবার(৪ নভেম্বর) রাতে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সকল আসামীদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার(৫ নভেম্বর)সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধনবাড়ী থানা এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ সঠিক দায়িত্ব পালন করে আসছে, আগামীদিনেও সকলের সহযোগীতায় এ ধারা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-ধনবাড়ীর নলহরা এলাকার মীর হুমায়ূন কবীর হীরা মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী মীর সবুজ নূর আলম পাপন মিয়া(৩৬), ওয়ারেন্টভূক্ত আসামী ইসপিঞ্জারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে উজ্জল হোসেন নিরব(৩০) ও অপর মামলার আসামী দরিচন্দবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে শাকিল হোসেন(২৬)।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধনবাড়ীতে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার-৩

পোষ্টের সময় : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪