উজ্জ্বল, টানটান ও স্বচ্ছ ত্বক পেতে কোরিয়ানদের গ্লাস স্কিন ট্রেন্ড এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। এই লক্ষ্যে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ঢেঁড়শ ও হলুদের মিশ্রণে তৈরি ডিটক্স পানীয় হতে পারে একটি কার্যকর সমাধান।
ঢেঁড়শ-হলুদের পানীয়ের উপকারিতা:
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: ঢেঁড়শে থাকা ভিটামিন এ, সি ও কে ত্বককে আর্দ্র রাখে, আর হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট ব্রণ কমিয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
হজমশক্তি উন্নয়ন: ঢেঁড়শের ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। হলুদের প্রদাহবিরোধী গুণ হজমতন্ত্রের জ্বালা-যন্ত্রণা কমিয়ে আরাম দেয়।
ওজন নিয়ন্ত্রণ: ঢেঁড়শ দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। হলুদ হজমে সহায়তা করে এবং ক্যালরিও কম।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: ঢেঁড়শে থাকা ফাইবার শরীরে শর্করার শোষণ প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থিতিশীল থাকে।
হার্টের সুস্থতা: ঢেঁড়শ এবং হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীতে প্রদাহ কমায়, যা হার্টের রোগের ঝুঁকি হ্রাস করে।
প্রস্তুত প্রণালী:
১. রাতে ১-২টি ঢেঁড়শ কেটে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন।
২. সকালে সেই পানি ছেঁকে তাতে আধা চা চামচ হলুদ গুড়ো মিশিয়ে খালি পেটে পান করুন।
সতর্কতা:
এই পানীয় কখনও কখনও গ্যাসের সমস্যা বাড়াতে পারে। তাই নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিয়মিত এই পানীয় গ্রহণের মাধ্যমে আপনি পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিনের মতো উজ্জ্বল ত্বক এবং উন্নত স্বাস্থ্য।

























