০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবি নিরাপত্তা প্রধান ঘুষ কেলেঙ্কারিতে বরখাস্ত: ভিডিও ভাইরাল

অস্থায়ী নিয়োগের বিনিময়ে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ মে) দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।

ভিডিওচিত্রে দেখা যায়, গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করেন এবং আরও এক লাখ টাকার বিষয়ে দরকষাকষিতে লিপ্ত হন। এতে তাকে বলতে শোনা যায়, পূর্ণ দুই লাখ টাকা না পেলে সংশ্লিষ্ট ব্যক্তি ‘ক্ষতিগ্রস্ত’ হবেন।

সূত্র জানায়, ‘জেরিন গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদের সঙ্গে চুক্তির ভিত্তিতে নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন গোলাম কিবরিয়া।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। তিনি বলেন, “ঘুষ লেনদেনের প্রাথমিক প্রমাণ হাতে এসেছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল আজিম। তিনি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চবি নিরাপত্তা প্রধান ঘুষ কেলেঙ্কারিতে বরখাস্ত: ভিডিও ভাইরাল

পোষ্টের সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫