১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে রিলস বানাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ৬ কিশোরীর

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার আগ্রার সিকান্দরা থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ভিডিও ধারণের সময় তারা নদীর পানিতে ডুবে যায়।

স্থানীয় প্রশাসনের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ওই কিশোরীরা দিনের কাজ শেষে কৃষি জমি থেকে ফিরে নদীর পাড়ে বিশ্রাম নিতে গিয়েছিল। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে তারা পানিতে নামে। প্রথমে তারা নদীর কিনারায় খেলাধুলা করছিল এবং মোবাইল ফোনে রিলস ভিডিও বানাচ্ছিল। পরে তারা ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুরুতে চারজন কিশোরী ডুবে যায়। পরে আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়। ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে পৌঁছায়।

নিহত কিশোরীরা সবাই একই গ্রামের বাসিন্দা। হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের এক স্বজন বলেন, ‘‘তারা কাজ শেষে নদীতে গিয়েছিল শরীর ঠাণ্ডা করতে। কে জানতো এমন মৃত্যু ওদের জন্য অপেক্ষা করছিল।’’

খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ছয়জনেরই মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফোনে রিলস বানাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ৬ কিশোরীর

পোষ্টের সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫