০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে, মোহনগঞ্জে চার এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন নেয়ায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বহিষ্কারকৃতদের মধ্যে ১ জন মুক্তি বিএম কলেজের শিক্ষার্থী ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন। মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম,এ কাদের।

মোহনগঞ্জ কারিগরি ও বানিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন, এ বছর মোট পরীক্ষার্থী ৩৪৮ জনের মধ্যে উপস্থিত ৩২৪ জন ছিল। তার মধ্যে অনুপস্থিত ২৪ জন পরীক্ষার্থী। পরীক্ষার কক্ষে মোবাইল ব্যবহার ও নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থীকে।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের পরীক্ষায় অনিয়মের কারণে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্র সচিব গিয়াস উদ্দিন আহমেদ বলেন,কেন্দ্রে মোবাইলের না আনার বিষয়ে আমরা সতর্ক করলে শিক্ষার্থীরা বিভিন্ন অজুহাত দেয়। অবশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে এসে কক্ষ পরিদর্শনে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করে চারটি মোবাইল উদ্ধার করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে, মোহনগঞ্জে চার এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পোষ্টের সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫