১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

  • অনলাইন রিপোর্ট :
  • পোষ্টের সময় : ০৩:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৫৫৭ ভিউ :

শেখ হাসিনা (ফাইল ছবি)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে তিনি আগে যতো বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি নিয়ে এই আদেশ দেন।

সকালে এই নিষেধাজ্ঞা চেয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন করে বলে জানান প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউশন বলছে, ‘তিনি (শেখ হাসিনা) যেসব বলছেন তা হেইট স্টাক। সেগুলো বন্ধেই এ আবেদন করা হয়েছে।’

এর আগে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা জারির আদেশ দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

পোষ্টের সময় : ০৩:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪