১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের কাছে বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের নাটকীয় হার

গ্লোবাল সুপার লিগে টানটান উত্তেজনার এক ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সকে মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে রংপুর। রোমাঞ্চকর এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

জয়ের জন্য শেষ ১২ বলে হোবার্টের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। তবে রংপুরের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কঠিন হয়ে পড়ে এই সহজ সমীকরণ। ১৯তম ওভারে খালেদ আহমেদের দুর্দান্ত স্পেলে ঘুরে দাঁড়ায় রংপুর। ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়েও পরপর দুই বলে দুই উইকেট হারায় হোবার্ট। ওই ওভারে ৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন খালেদ।

শেষ ওভারে হোবার্টের দরকার ছিল ১৩ রান। বল হাতে আসেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই। স্বদেশি ব্যাটার মোহাম্মদ নবি প্রথম তিন বলে ৮ রান নিলেও চতুর্থ বলেই উইকেট হারান। বাকি দুই বলে প্রয়োজনীয় ৪ রান তুলতে ব্যর্থ হন উসামা মীর ও বিলি স্টেইনলেক। ফলে ১ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় রংপুর, যা তাদের টানা দ্বিতীয় জয়। আর একটি জয় পেলেই ফাইনালে উঠে যাবে তারা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রংপুর। সৌম্য সরকার ৫ রান করে দ্রুত আউট হলেও ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করে ভালো সূচনা এনে দেন। মায়ার্সের অসাধারণ ব্যাটিংয়ে রংপুর সংগ্রহ দাঁড়ায় ১৫১/৭। ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান।

বোলিংয়ে হোবার্টের পক্ষে উসামা মীর ৩টি ও ফ্যাবিয়েন অ্যালেন ২টি উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোবার্ট শুরুতেই উইকেট হারায়। যদিও ম্যাকডরমট ও ম্যাক রাইটের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু খালেদ আহমেদের ৪ উইকেটের দাপটে ম্যাচ হাতছাড়া হয় তাদের। খালেদ টানা দুই ম্যাচে ৪ উইকেট নিলেন।

টানটান উত্তেজনায় ভরপুর এই জয় রংপুরকে এনে দিয়েছে লিগের সেরা অবস্থান এবং শিরোপার আরও কাছে পৌঁছে দিয়েছে তাদের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রংপুরের কাছে বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের নাটকীয় হার

পোষ্টের সময় : ০৮:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫