০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে হাতি তাড়াতে জ্বালানী তেল ও লাইট বিতরণ

  • RA
  • পোষ্টের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪২৭ ভিউ :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম হাতি তাড়াতে ও বন্য হাতির উপদ্রব মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য এবং স্থানীয় জনগণের মাঝে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাংটিয়া রেঞ্জ অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি. তানভীর আহমেদ ইমন, সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, ইউপি সদস্য গোলাম কিবরিয়া এবং ইআরটি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউ এনওবলেন, বনাঞ্চল ঘেঁষা এলাকাগুলোতে বন্য হাতির আক্রমণের ঝুঁকি বেশি, তাই ইআরটি সদস্যদের প্রস্তুত রাখতে এবং হাতি তাড়াতে সহায়তা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে তিনি বন কর্মকর্তাদের প্রতি গ্রামবাসীদের সচেতন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিতরণ কার্যক্রমে ইআরটি সদস্যদের ২০টি টর্চ লাইট এবং স্থানীয়দের মাঝে ৭০ লিটার জ্বালানী তেল প্রদান করা হয়। এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, চলতি ইরিবোরো মৌসুমে ধান পাকার আগেই বন্য হাতির তাণ্ডব শুরু হয়েছে, ফলে তারা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং আলো ও জ্বালানির ঘাটতির কারণে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এই সহায়তা তাদের অনেকটাই সহায়তা করবে বলে তারা মন্তব্য করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঝিনাইগাতীতে হাতি তাড়াতে জ্বালানী তেল ও লাইট বিতরণ

পোষ্টের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫