০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আ.লীগের ৮১ নেতাকর্মী আটক

  • অনলাইন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪২৮ ভিউ :

শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, গাজীপুরের ৫ থানায় আটক করা হয়েছে ৪০ জনকে। অপরদিকে মহানগরের ৮ থানা থেকে আটক করা হয়েছে ৪১ জনকে।

গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী।

শনিবার রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহানগর ও জেলার ৬৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে আটক হয় ১৬ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আ.লীগের ৮১ নেতাকর্মী আটক

পোষ্টের সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫