ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসন ও অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছিল।
রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।
জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও কথা বলেন।
কৃষি ও অর্থনীতির উন্নয়নে বর্তমান সরকার আরও জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্টাফ রিপোর্টার 


















