০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পবিত্র লাইলাতুল কদর

  • RA
  • পোষ্টের সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৭০ ভিউ :

আজ ২৭ মার্চের রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত, যা মুমিন মুসলমানদের জন্য আল্লাহর অন্যতম বড় নেয়ামত।

মহান আল্লাহ এই রাতের গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআনে একটি সম্পূর্ণ সুরা, সুরা আল-কদর, নাজিল করেছেন। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাই মুসলমানরা এই রাতটি ইবাদত-বন্দেগিতে কাটানোর জন্য বিশেষভাবে চেষ্টা করেন।

ধারণা করা হয়, ২৬ রমজানের দিবাগত রাতেই কাঙ্ক্ষিত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এ উপলক্ষে ২৭ রমজান সরকারি ছুটি ঘোষণা করা হয়, যা এবার শুক্রবার পড়েছে।

এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, এবং এর মাহাত্ম্য বোঝাতে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা রয়েছে। ফারসি ভাষায় ‘শবে কদর’ বলতে বোঝায় ‘মর্যাদার রাত’ বা ‘ভাগ্যরজনী’, আর এর আরবি প্রতিশব্দ ‘লাইলাতুল কদর’।

এই মহিমান্বিত রাতে মহানবী (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়। তাই এটি মুসলমানদের জন্য অত্যন্ত পুণ্যময় ও গুরত্বপূর্ণ। নবী করিম (সা.) বলেছেন, এই রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করলে সব সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পবিত্র কোরআনে বলা হয়েছে, এক হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় এই এক রাতের ইবাদতে। তাই বাংলাদেশের মুসলমানরাও গুনাহ মাফের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মাধ্যমে রাতটি কাটাবেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, আজ রাতে দেশের বিভিন্ন মসজিদে খতমে তারাবিহ সম্পন্ন হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল, বাংলাদেশ বেতার এবং রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে, আর সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মধুপুরে শালবন রক্ষা ও বনবাসী মানুষদের নিয়ে বেনিফিসারীজ সভা অনুষ্ঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ পবিত্র লাইলাতুল কদর

পোষ্টের সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫