০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কথিত অপতৎপরতা, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রনি রহমানের উদ্যোগে আয়োজিত মিছিলে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছায়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে অগ্রসর হয়ে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতা কর্মীরা আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদল নেতা রনি রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে আবারও বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। ঈশ্বরগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা বা ষড়যন্ত্রের ঠাঁই ঈশ্বরগঞ্জের মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি মহহোদয়ের নির্দেশনায় গণতন্ত্র পুনর্বহাল ও দেশের মানুষের অধিকার রক্ষায় ছাত্রদল অতীতে যেমন রাজপথে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রাজপথেই দাঁতভাঙা জবাব দেবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনৈতিক চক্রান্ত প্রতিহত করতে দলীয় নেতা কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী ও ছাত্র জনতা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পোষ্টের সময় : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬