১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পটভূমিতে ইরাকের তিনটি সামরিক ঘাঁটি এবং রাজধানী বাগদাদ বিমানবন্দরের নিকট ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরাকের ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি ভিক্টরি বেজ কমপ্লেক্সেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিটি নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত।

বালাদ ঘাঁটির বিষয়ে কুর্দিস্তান২৪ জানিয়েছে, এটি বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত। ঘাঁটিটিতে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়। এটি পূর্বে মার্কিন বাহিনীর অন্যতম বৃহৎ ঘাঁটি ছিল।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য ড্রপ সাইট নামের অনুসন্ধানী একটি সংবাদমাধ্যম এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

এছাড়া ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলার খবরও উঠে এসেছে, যেটি একসময় মার্কিন সেনাদের ব্যবহৃত ঘাঁটি ছিল।

এই ধারাবাহিক হামলার ঘটনায় ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে—এখনো পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরাকে তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

পোষ্টের সময় : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫