০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা চালালো হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে।

বুধবার (১৪ মে) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে এটি বিমানবন্দরে হুথিদের তৃতীয় হামলা। মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এর জেরে বিমানবন্দরের কার্যক্রম এক ঘণ্টার মতো বন্ধ থাকে।

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হুথিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে।

গাজায় সংঘাত চরমে পৌঁছালে হুথিরা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েল-সমর্থিত জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয়।

২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে হুথিদের হামলাও বন্ধ হয়। তবে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অভিযান শুরু করলে হুথিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা এবং পরে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

এরই ধারাবাহিকতায়, ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের এক-তৃতীয়াংশ অঞ্চলে ব্যাপক হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, এই অভিযান আমেরিকান স্বার্থ ও নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়।

জবাবে হুথিরা উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও রণতরীর ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে হুথিরা একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা চালালো হুথিরা

পোষ্টের সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫