১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে বের হওয়া র‍্যালিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিকেলে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে র‍্যালিটি বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের সড়কগুলো। পরে কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমিনুল ইসলাম মিন্টু বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম-সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সদস্য আল-আমিন শেখ ও জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সদস্য সোহাগ সওদাগর, যুবদল নেতা আবু সাঈদ সৈকত, রফিকুল ইসলাম রবি, পৌর যুবদল নেতা মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম ও আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, একই দিন ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের নেতৃত্বেও একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঘুরে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

লোকসাহিত্য সাধক সিরাজুদ্দীন কাসিমপুরীর ১২৫তম জন্মবার্ষিকী পালিত

23 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

পোষ্টের সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬