১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌর শহরের প্রধান সড়কগুলোতে শোভাযাত্রা করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহাবুব আলম কাজলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন,ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার।

এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবক নেতা আহসান হাবীব (জিয়ন), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরফাত রহমান ঈমন, সদস্য মো. রিপন মিয়াসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদেরও অংশ নিতে দেখা যায়। কর্মসূচিকে ঘিরে পৌর শহরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পোষ্টের সময় : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬