ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। চায়ের স্টল, হাট-বাজার, রাস্তার মোড় গ্রামগঞ্জের নানা স্থানে ভোট-নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আলোচনার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের প্রার্থীতার পরিচিতি প্রকাশে নানামুখি তৎপড়তা চালিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। এরই মধ্যে নেত্রকোনা সদর উপজেলার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌঁড় ঝাপ শুরু করেছেন।
বিশেষ করে নবীনদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার, খেলার মাঠসহ সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
এলাকাবাসীর মতে, দলমত নির্বিশেষে সদর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে । তরুণ প্রজন্মের পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বিএনপির এই সংগঠক। সাধারণ মানুষের মধ্যে তাহার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাহাতে নির্বাচন করলে তাহার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। প্রতিটি গ্রামগঞ্জের মানব ও সমাজ সেবায় তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ।
জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সমাজ সেবক। রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমূল তরুণ ও যুবসমাজের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। কামরুল হাসান বিপ্লব বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি জনগণের অধিকার আদায়ে সচেষ্ট অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে জনগণের হৃদয়ে থাকতে চাই। আশা করি নেতকোনা সদর উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দিবেন।




















