সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহে গতকাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গবেষণাভিত্তিক সচেতনতামূলক সেমিনার “Research for a Sustainable Future: Inspiring the Next Generation of Scholars”। Young Researchers Development Program (YRDP)-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণার গুরুত্ব, টেকসই উন্নয়ন ভাবনা এবং উচ্চশিক্ষায় গবেষণার সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করে।
বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন YRDP-এর লিড ও International Online Journal Hub (IOJH)-এর কো-অর্ডিনেটর বাকি বিল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন Govt. TTC, ময়মনসিংহ-এর অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সুরাইয়া বিলকিস জাহান। তিনি গবেষণাকে টেকসই ভবিষ্যৎ গঠনের একটি কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান আকন্দ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম তালুকদার। সেমিনারের চেয়ারপারসন হিসেবে বক্তব্য দেন IOJH-এর Founder & CEO মো. কারিউল ইসলাম।
সেমিনারে বিশেষ আকর্ষণ হিসেবে Aemers-এর Founder & CEO ড. মামুন রশীদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, প্রস্তুতি কৌশল এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে একটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। তার বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
এছাড়াও সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ জনকে IELTS এবং ৫ জনকে GRE প্রস্তুতি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সেমিনারের শেষ পর্বে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গবেষণা শুরু, স্কলারশিপ প্রস্তুতি এবং ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা বিষয়ে সরাসরি দিকনির্দেশনা লাভ করেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে YRDP-এর গবেষণা প্রশিক্ষণ কার্যক্রম, রিসার্চ কোহর্টে যুক্ত হওয়ার সুযোগ এবং নিয়মিত মেন্টরশিপ কার্যক্রম চালু থাকবে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সক্রিয় উপস্থিতির মাধ্যমে সেমিনারটি একটি সফল, ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক আয়োজনে পরিণত হয় বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার 





















