১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত সাবেক এমপি সারোয়ার, মাঠে ফিরছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার জামিনে মুক্ত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি নিশ্চিত করেন ভাতিজা মোস্তাফিজ ফকির।

তিনি জানান, গত বৃহস্পতিবার উচ্চ আদালতে শাহ্ শহীদ সারোয়ারের জামিন আবেদন শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২১ জানুয়ারি ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঘোড়া প্রতীক বরাদ্দ পান। সে সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি ছিলেন।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন শাহ্ শহীদ সারোয়ার। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আমীর হোসেন নামের এক ব্যক্তি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। বাদী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা। আদালতের নির্দেশে চলতি বছরের ২৩ জুন ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ্ শহীদ সারোয়ারের নেতৃত্বে অভিযুক্তরা বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে বাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ্ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ‘ডামি নির্বাচনে’ ঈগল প্রতীকে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কারামুক্ত সাবেক এমপি সারোয়ার, মাঠে ফিরছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

পোষ্টের সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬