০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক

ময়মনসিংহে নেত্রকোনা শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মোঃ সুজন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

পুলিশ জানায়, চেকপোস্টে ডিউটির সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী চন্দ্রডিঙ্গা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটক সুজন মিয়া কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আইসি সেন্টু মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক

পোষ্টের সময় : ১০:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬