০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এবাদুল হক (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এবাদুল হক কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর এবাদুল বাড়ির পাশের একটি পতিত ডোবায় মাছ ধরতে যায়। ওই ডোবায় বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে ডোবায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোশাররফ হোসেন বলেন, ‘মাছ ধরতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি এবাদুল মারা গেছে।’

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, জুমার নামাজের পর বাড়ির পাশের ডোবা থেকে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে এবাদুলের মৃত্যু হয়েছে। ছেলেটি অত্যন্ত ভালো ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার আওতাধীন হওয়ায় তারা বিষয়টি দেখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

পোষ্টের সময় : ০৭:২১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬