০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে পৈতৃক সম্পত্তির জেরে বোনকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে পৈতৃক সম্পত্তির ন্যায্য পাওনা দাবি করায় বোন ও তাঁর পরিবারের ওপর সুপরিকল্পিত হামলা ও রক্তপাতের অভিযোগ উঠেছে। এতে ফাতেমা আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় নান্দাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাতেমা আক্তার অভিযোগ করেন, ২০২০ সালে বাবার মৃত্যুর পর থেকে ভাই মো. আ. রশিদ পৈতৃক জমি অন্যায়ভাবে দখল করে রেখেছেন এবং তাঁদের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সম্প্রতি প্রাপ্য সম্পত্তির ভাগ চাইলে প্রতিপক্ষ অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

ফাতেমা আক্তার জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাবার ঘরে অবস্থানকালে ভাই আব্দুর রশিদ, আশিক, নাদিরা ও আয়শাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফাতেমার মাথা ফেটে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এর আগেও এ বিরোধ ঘিরে ২০২১ সালের ২৫ মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৩) করা হয়েছিল বলে জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে পরিবারটি অভিযোগ করে, থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিয়ে যাচ্ছে। তাঁরা স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনাসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকারের দাবি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে পৈতৃক সম্পত্তির জেরে বোনকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ

পোষ্টের সময় : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬