০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে ভারতীয় সৈন্যের আত্মহত্যা

সীমান্তবর্তী কাশ্মিরের সাম্বা জেলার সেনা চৌকিতে এক ভারতীয় সৈন্য আত্মহত্যা করেছেন। আবার ধারণা করা হচ্ছে, তিনি গুলিতে নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) বিকেলে সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন বর্ডার আউটপোস্ট ‘সরোজ’-এ এই ঘটনা ঘটে। নিহত সেনার বয়স ২৮ বছর এবং তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে তিনি প্রহরার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ডিউটির সময় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে ওই সেনা সদস্য আত্মহত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে ভারতীয় সৈন্যের আত্মহত্যা

পোষ্টের সময় : ১০:০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫