০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দুই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন। পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে তার ওপর।

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তিনি।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির তদারকি ও পরামর্শ প্রদানের দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনবোধে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে তিনি পরামর্শ দিতে পারবেন।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এ দায়িত্ব বণ্টনের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব হবে না।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কিশোরগঞ্জ ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করার এই দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। জনগণের আস্থা ও সহযোগিতাই হবে তাদের কাজের মূল শক্তি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা

27 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬